প্রকাশিত: Sat, Mar 4, 2023 12:25 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:46 AM

ভেতরের উৎসাহটাকে ঝিমিয়ে পড়তে দিও না

রউফুল আলম : দিনটা শুরু করো ভালো কিছু পড়ে। ভালো কিছু দেখে। ভালো কিছু শুনে। একটা সফলতার গল্প পড়ে শুরু করো। একটা মানুষের সংগ্রামের কথা পড়ে শুরু করো। একটা মানুষের জয়ের গল্প দেখে শুরু করো। তোমাকে পজেটিভলি নাড়া দেয় এমন কিছু পড়ো। তোমাকে জাগায় এমন কিছু শোন। দিনটা শুরু করো শক্তি নিয়ে। প্রাণশক্তি। পজেটিভ মাইন্ড নিয়ে। পজেটিভ মুড নিয়ে। তাহলে দেখবে দিনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছো। গতকালের কথা চিন্তা করে লাভ নেই। গতকাল থেকে শুধু শেখো। তোমার ভেতরের উৎসাহটাকে ঝিমিয়ে পড়তে দিও না। তোমার ভেতরের উচ্ছ্বাসটাকে নেতিয়ে পড়তে দিও না। 

প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবো তুমি পারবে। তুমি নিজেকে বদলাবে। আর সেজন্য প্রয়োজন একটা পজেটিভ মুড। যেখানে উদ্দীপনা থাকবে। আর আশপাশে এমন কিছু মানুষকে রাখো যারা সবসময়ই খুব উৎসাহী। যাদের ভিতর প্রাণশক্তির কোনো কমতি নেই। তাহলে দেখবে তারাও তোমাকে জিইয়ে রাখবে। প্রাণশক্তিকে জিইয়ে রাখাই কঠিন কাজ। আর সেটার জন্য চাই প্রতিদিন একটা পজেটিভ মুড। তাহলে প্রতিটি দিন তোমাকে আলোর দিনের কাছে নিয়ে যাবে। প্রতিদিন কি পজেটিভ মাইন্ড নিয়ে দিন শুরু করো? লেখক: গবেষক। ফেসবুক থেকে